ঢাকাশনিবার , ১৪ ফেব্রুয়ারি ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রূপসায় সংসদ সদস্য হেলাল এই বিজয় খুলনা ৪ আসনের সর্বস্তরের জনতার

admin
ফেব্রুয়ারি ১৪, ২০২৬ ৭:৪০ অপরাহ্ণ
Link Copied!

মো: তৌহিদ উদ্দিন শেখ খুলনা বিভাগীয় প্রতিনিধি:
খুলনা-৪ আসনে নব-নির্বাচিত সংসদ সদস্য, বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন বিজয়ের আনন্দ ধরে রাখতে হলে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ধানের শীষের এই বিজয় একক কোনো ব্যক্তি বা দলের বিজয় নয়,এই বিজয় খুলনা ৪ আসনের সর্বস্তরের জনতার বিজয়। বিজয়। এই বিজয় প্রমান করে দেয় বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ দেশের প্রতি কতটা ত্যাগী এবং সাহসী। তিনি বলেন এই বিজয়ের পরে আমাদের খুলনা-৪ অঞ্চলে সকল ধর্মের মানুষ স্বাধীন, নিরাপদ,নির্বিঘ্নে যাতে বসবাস করতে পারে তার সকল ধরনের ব্যবস্থা গ্রহন করা হবে। বিজয়ের আনন্দকে পুঁজি করে কেউ কোনো সম্প্রদায়ের উপর অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন চাঁদাবাজি বা জমি দখলের চেষ্টা করলে তাদের কঠোর শাস্তির ব্যবস্থা করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করা হবে। একটি মহল এই নির্বাচনে ভেবেছিলো বাংলাদেশের স্বাধীনতাকে ভূলন্ঠিত করে এদেশের মুক্তিকামী মানুষকে নিরাপত্তাবিহীন অবস্থায় ঠেলে দিবে কিন্তু তাদের সেই স্বপ্ন এদেশের জনগন ভেঙ্গে দিয়েছে।
তিনি তার নির্বাচনী এলাকায় গিয়ে বিজয়ের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য সর্বস্তরের জনগনের
ফুলে ফুলে সিক্ত হন এবং মতবিনিময় ও খন্ড খন্ড সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন।
তিনি ১৩ ফেব্রুয়ারি (শুক্রবার) জুম্মাবাদ তার নিজ এলাকায় আইচগাতি কাজীপাড়া জামে মসজিদ ও বিকাল থেকে মধ্যরাত অবধি রূপসা উপজেলার আলাইপুর, পিঠাভোগ, নারকেলি চাঁদপুর, ঘাটভোগ, সিন্দুরডাঙ্গা, বলটী, নতুনদিয়া, বান্ধাখাল, ডোবা, গোয়ারা, শিয়ালি, চাঁদপুর, বামনডাঙ্গা এলাকায় মতবিনিময় সভা শেষে তেরোখাদা ও দিঘলিয়ার বিভিন্ন এলাকায় কুশল বিনিময় শেষে মতবিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলী জুলু, উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা সাইফুর রহমান,জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু,জেলা শ্রমিকদলের সভাপতি উজ্জল। সাহা,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বিকাশ মিত্র,যুগ্ম আহবায়ক হুমায়ূন কবীর,সমাজসেবক জাকির হোসেন জমাদ্দার, ঘাটভোগ ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক এসএম এ আঃ মালেক,সদস্য সচিব মিকাইল বিশ্বাস,বিএনপি নেতা মহিতোষ ভট্টাচার্য,সৈয়দ মাহমুদ আলী,বশির হায়দার পল্টু, মোকাররম হোসেন,খায়রুল আলম খোকন,সেলিম রেজা,মেহেদী হাসান, সোহেল রানা, সোহেল আকন, রেজাউল মোল্লা, ইউনুস সরদার, রাজু কুমার দাস,সমর কুমার মন্ডল,শান্তিরাম মল্লিক, ব্রজেন মজুমদার,চন্ডীবর মালি,বীর মুক্তিযোদ্ধা হরষিত বিশ্বাস,রাজীব মহলী, নির্মল চন্দ্র সরদার, দ্বীপ্তিশ্বর বিশ্বাস, অমল শিকদার,নিখিল মল্লিক,সনজিত মজুমদার, পূর্ণেন্দু মন্ডল,মহেন মজুমদার, প্রান গোপাল বিশ্বাস,গোবিন্দ বিশ্বাস, রনি লস্কর, রাধাকান্ত শিকদার,ইমতিয়াজ আলী সুজন,প্রমূখ।