ঢাকাশনিবার , ২১ ফেব্রুয়ারি ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

খোকসায় ৩০০ পরিবারের মাঝে চাউল বিতরণ মেয়র প্রার্থী নাহিদুজ্জামানের উদ্যোগ

admin
ফেব্রুয়ারি ২১, ২০২৬ ৫:১৫ অপরাহ্ণ
Link Copied!

মোঃ নুর আলম পাপ্পুঃ

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি:
কুষ্টিয়ার খোকসা পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী, হাজি জালাল উদ্দীনের সুযোগ্য পুত্র মোঃ নাহিদুজ্জামান নাহিদের উদ্যোগে খোকসা পৌর এলাকার সর্বসাধারণের ৩০০ অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে চাউল বিতরণ করা হয়েছে।
আজ বেলা ১১টার দিকে খোকসা বাজারস্থ হাজি জালাল উদ্দীন মার্কেটের নিচে আয়োজিত এ কার্যক্রমে উপকারভোগীদের হাতে চাউল তুলে দেওয়া হয়। স্থানীয়দের উপস্থিতিতে সুশৃঙ্খল পরিবেশে বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।
এ সময় নাহিদুজ্জামান নাহিদ বলেন, “আমি সবসময় খোকসা পৌরবাসীর পাশে থাকতে চাই। মানবিক সহায়তার এ ধরনের কার্যক্রম ইতোমধ্যে চলমান রয়েছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে। জনগণের আস্থা ও ভালোবাসা পেলে মেয়র নির্বাচিত হয়ে আরও বৃহৎ পরিসরে জনকল্যাণমূলক কাজ করার সুযোগ পাব।”
বিতরণ অনুষ্ঠানে তাঁর পরিবারের সদস্যবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এলাকাবাসী এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এমন মানবিক কর্মসূচি সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটায়।