নুরুল আবছার নূরী
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম-২ফটিকছড়ি আসনের সংসদ সদস্য আলহাজ্ব সরোয়ার আলমগীর বলেছেন, “যারা আমাকে ভোট দিয়েছে এবং যারা দেয়নি, সবাইকে নিয়ে একটি সুন্দর ও সমৃদ্ধ আধুনিক ফটিকছড়ি গড়তে চাই। ফটিকছড়ির উন্নয়নে কোনো বিভেদ নয়, বরং ঐক্যবদ্ধ প্রচেষ্টাই আমাদের লক্ষ্য।”
১৮ মার্চ বুধবার সন্ধ্যা ৭টায় বিবিরহাটস্থ ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এই ঈদ সামগ্রী ও উপহার বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপজেলার তিনজন প্রবীণ সাংবাদিকের হাতে সম্মাননা স্বরূপ ঈদ উপহার তুলে দেওয়ার পাশাপাশি এলাকার বিপুল সংখ্যক অসচ্ছল ব্যক্তির মাঝেও ঈদ উপহার বিতরণ করা হয়।
ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাবের সভাপতি আহমদ আলী চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোলাইমান আকাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী,উত্তর জেলা কৃষকদলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহিন এবং সুন্দরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সুজাউদ্দিন চৌধুরী।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর ফিরোজা বেগম, উপজেলা যুবদলের সভাপতি মিয়া মোশরাফুল আনোয়ার মশু এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিউদ্দিন মেসি।
পেশাদার সাংবাদিকদের মধ্য থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন ডাঃ বরুণ আচার্য বলাই, রফিক তালুকদার, সালাহউদ্দিন জিকু, ওবায়দুল আকবর রুবেল, ইউসুফ আরফাত, নাজমুল তারেক, নুরুল আবছার নুরী, আখতারুজ্জামান রুবেল, নেজাম উদ্দিন প্রমুখ।
বক্তারা ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাবের এই মানবিক ও সামাজিক উদ্যোগের প্রশংসা করেন এবং এলাকার জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সাংবাদিকদের গঠনমূলক ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানান।

