ঢাকাসোমবার , ৩০ মার্চ ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভুজপুরে “রাতভর চোরাচালান” ইস্যুতে পাল্টাপাল্টি মন্তব্যে দাঁতমারা বিএনপি তোলপাড়

admin
মার্চ ৩০, ২০২৬ ৫:৪৩ অপরাহ্ণ
Link Copied!

নূরুল আবছার নুরী,ফটিকছড়ি প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার ২নং দাঁতমারা ইউনিয়ন বিএনপিকে ঘিরে চরম উত্তেজনা বিরাজ করছে। ২৭ মার্চ খাল খনন কর্মসূচিতে বেসরকারিভাবে নির্বাচিত এমপি সরোয়ার আলমগীরের বক্তব্যকে কেন্দ্র করে ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে।

খাল খনন কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে সরোয়ার আলমগীর বলেন,
“এখানে বাজি ধরেছিল—পশ্চিম হাসনাবাদে আমি ডিবিট খাবো, আর পূর্ব হাসনাবাদে বিপুল ভোটে জয় লাভ করবো। জিতেছি ঠিকই, কিন্তু জেতাটা কেমন হয়েছে, সেটাও দেখতে হবে।”

তিনি ৬ নম্বর ওয়ার্ডে তুলনামূলক কম ভোট পাওয়ার প্রসঙ্গ তুলে অভিযোগ করেন,
“আমার দলের তথাকথিত মূলধারার কিছু লোকই বিভিন্ন অপরাধ, গরিবের হক নষ্ট, মাটি কাটা এবং ১০ হাজার টাকায় বিচার বাণিজ্যের সঙ্গে জড়িত—যার কারণে এ অবস্থা তৈরি হয়েছে।”
তিনি আরও বলেন, কেউ যদি ১০-২০ হাজার টাকার বিনিময়ে বিচার করে, তাহলে তাকে সরাসরি জানাতে।

#এ বক্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এর জবাবে দাঁতমারা ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিন মেম্বার ফেসবুক লাইভে এসে পাল্টা বক্তব্য দেন। তিনি অভিযোগ করেন,
দলের কিছু নেতাকর্মী মানুষের ঘরবাড়ি দখল, মাদক ব্যবসা, চাঁদাবাজি এবং সহিংস ঘটনার সঙ্গে জড়িত। তিনি শান্তিরহাটে রমজান আলী হত্যাকাণ্ডের প্রসঙ্গও উল্লেখ করেন এবং দাবি করেন—এসব কারণেই জনগণ ভোট দিতে অনাগ্রহী হয়েছে।

অন্যদিকে, দাঁতমারা ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক একরামুল হক একরাম সামাজিক যোগাযোগ মাধ্যমে পাল্টা পোস্ট দিয়ে বলেন,
“নিজের পাহাড়সম অপরাধ মিথ্যাচার দিয়ে ঢেকে রাখা যাবে না। দাঁতমারায় কার নেতৃত্বে প্রতিদিন রাতভর চোরাচালান হয়, তা জনগণ ভালোভাবেই জানে।”
তিনি আরও প্রশ্ন তোলেন, ৬ নম্বর ওয়ার্ডে ভরাডুবির প্রকৃত কারণ কেন প্রকাশ করা হচ্ছে না।

এদিকে স্থানীয় এলাকাবাসী ও বিএনপি সমর্থকদের মধ্যে এ নিয়ে তীব্র ক্ষোভ বিরাজ করছে। অনেকেই ভূজপুর থানা ও প্রশাসনের ভূমিকা #নিয়েও প্রশ্ন তুলছেন।
বিএনপি সমর্থক মুন্সি মোহাম্মদ ইউনুস সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে লেখেন,
৫ আগস্টের পর থেকে চাঁদাবাজি, সালিশ বাণিজ্য, মাটি ও গাছ দখল, ডাকাতি এবং ভয়ভীতি প্রদর্শনের কারণে সাম্প্রতিক জাতীয় নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ডের জনগণ বিএনপিকে প্রত্যাশিত ভোট দেয়নি।