ঢাকাশনিবার , ১১ এপ্রিল ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সংরক্ষিত নারী আসনের ঝিনাইদহের বি এন পি মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাএদল নেত্রী মৌসুমি

admin
এপ্রিল ১১, ২০২৬ ১০:২১ অপরাহ্ণ
Link Copied!

সৌভিক পোদ্দার, ঝিনাইদহ জেলা প্রতিনিধি
১১.০৪.২০২৬
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে সরকারি দল বিএনপির মনোনয়ন নিয়ে আলোচনা চলছে। এক্ষেত্রে মহিলা দলের পাশাপাশি থেকে অতীতের ছাত্রদল করা নেত্রীরাও এগিয়ে রয়েছেন। তাদের মধ্যে সবথেকে বেশি সমালোচনায় রয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেত্রী মৌসুমী নাসরিন।
তিনি ঝিনাইদহ থেকে মহিলা সংরক্ষিত আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী।
মৌসুমী নাছরিন বর্তমানে জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহ-গ্রাম সরকার বিষয়ক সম্পাদকের দায়িত্বে রয়েছেন। তিনি ৩ (তিন) দশকের রাজনৈতিক জীবনে জাতীয়তাবাদী ছাত্রদল, মহিলা দল ও বিএনপির বিভিন্ন দায়িত্ব পালন করেছেন।

১৯৯৫ সালে ঝিনাইদহ কলেজে অধ্যয়নকালে মৌসুমী নাছরিনের রাজনীতিতে হাতেখড়ি হয় জাতীয়তাবাদী ছাত্রদলের মাধ্যমে। কলেজ কমিটির ছাত্রীবিষয়ক সম্পাদক ছিলেন তিনি। ১৯৯৯ থেকে ২০০৩ (দুই হাজার তিন) সাল পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মন্নুজান হল ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেন। ২০০৮ (দুই হাজার আট)সাল পর্যন্ত তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

পরে ছাত্রদলের কেন্দ্রীয় সদস্য হিসেবে সুলতান সালাহউদ্দিন টুকু-আলীম কমিটিতে দায়িত্ব পালন করেন। এরপর রাজীব-আকরাম কমিটিতে সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন মৌসুমী নাছরিন। পরবর্তীতে ঝিনাইদহ জেলা বিএনপির সদস্য পদেও দায়িত্ব পালন করেন তিনি। ২০০৭(দুই হাজার সাত) সালে সেনাসমর্থিত সরকারের সময় দলের দুর্দিনে রাজপথে সক্রিয় ছিলেন।মৌসুমী নাছরিনকে নিয়ে ঝিনাইদহে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক আলোচনা রয়েছে। দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতিতে সক্রিয় এই সাবেক ছাত্রদল নেত্রী নারী অধিকার ও সামাজিক উন্নয়নে কাজ করে আসছেন। কেন্দ্রীয় পর্যায়ে দায়িত্ব পালনের পাশাপাশি নিজ এলাকায় বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে তার সম্পৃক্ততা রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।মৌসুমী নাছরিনকে সংরক্ষিত আসন থেকে এমপি মনোনীত করার দাবি জানিয়েছেন ঝিনাইদহের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।মৌসুমী নাছরিন বলেন, ‘ছাত্রজীবন থেকেই শহীদ জিয়ার আদর্শ এবং বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আছি। একাধিকবার গ্রেপ্তার হয়েছি। আজীবন দলের জন্য কাজ করেছি।বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে রাজপথে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছি। দলের ক্রান্তিকাল এবং জিয়া পরিবারের দুঃসময়ে মাঠে থেকে লড়াই-সংগ্রাম করেছি। আশা করছি, দল আমাকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেবে। নির্বাচিত হলে ঝিনাইদহের উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করব।’