ঢাকারবিবার , ৩ আগস্ট ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

খুলনা রূপসায় বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষে ৫ জন আহত ১ একজনের অবস্থা আশঙ্কাজনক 

admin
আগস্ট ৩, ২০২৫ ১২:১৬ অপরাহ্ণ
Link Copied!

মো: তৌহিদ উদ্দিন শেখ খুলনা বিভাগীয় প্রতিনিধি :
মো: তৌহিদ উদ্দিন শেখ খুলনা বিভাগীয় প্রতিনিধি:
খুলনা জেলার রুপসা উপজেলায় ওয়ার্ড কমিটির ফর্ম ক্রয় করাকে কেন্দ্র করে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের পাঁচ জন আহত হয়েছেন। শনিবার (২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭ টায় খুলনা জেলার রুপসা থানার যোগী হাটি কবিরের মোড়ে এই সংঘর্ষ হয়।
স্থানীয় সূত্রের ভাষ্য, রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের কবিরের মোড়ে বিএনপি’র অফিসের মধ্যে ওয়ার্ড কমিটির ফর্ম ক্রয় করাকে কেন্দ্র করে বিএনপি’র দুই গ্রুপের মধ্যে মারামারি সংঘটিত হয়। প্রথম পক্ষ এলাকায় প্রভাবশালী হওয়ায় দ্বিতীয় পক্ষকে বেধড়ক মারধর করে। এতে করে প্রথম পক্ষের আহতরা হলেন- তৈয়েব, মাসুদুর রহমান ও অয়ন শেখ।
অপর পক্ষের আহত ব্যক্তিরা হলেন – শামসুর রহমান ও মো. ধলামিয়া ।
আহতদের মধ্যে তৈয়েবকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।