নুরুল আবছার নূরী,ফটিকছড়ি,চট্টগ্রাম:
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা নবাগত নির্বাচন কর্মকর্তা রকর চাকমাকে ফুল দিয়ে বরণ করছেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক চৌধুরী। এই বিদায়ী নির্বাচন কর্মকর্তা বাবু অরুণ উদয় ত্রিপুরা, উপজেলা সমবায় কর্মকর্তা এম এ আব্দুল শহীদ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক চৌধুরী নবাগত নির্বাচন কর্মকর্তা রকর চাকমাকে সহসী ও দৃঢ়তার সাথে কাজ করার জন্য তাঁর সর্বাত্মক সহযোগিতা থাকবে বলে আশ্বস্ত করেন। বিদায়ী নির্বাচন কর্মকর্তা বাবু অরুণ উদয় ত্রিপুরা এক সৎ ও দক্ষ কর্মকর্তা ছিলেন বলে উল্লেখ করেন এবং তাঁর উত্তরোত্তর উন্নতি কামনা করেন।

