ঢাকাসোমবার , ১১ আগস্ট ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ছাত্রজনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ঝালকাঠির নলছিটিতে বিএনপি’র বিজয় র‍্যালি 

admin
আগস্ট ১১, ২০২৫ ২:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

ঝালকাঠি প্রতিনিধি: মোঃ নাঈম মল্লিক:

ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে নলছিটিতে বিজয় র‍্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে উপজেলা বিএনপির’ অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে।

বুধবার ৬ আগস্ট সকাল ১০টায় শহীদ সেলিম চত্বর থেকে র‍্যালিটি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার শহীদ সেলিম চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তৌহিদ আলম মান্না এবং সঞ্চালনা করেন সদস্য সচিব সাইদুল কবির রানা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মাহবুবুল হক নান্নু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ সরদার এনামুল হক এলিন, ঝালকাঠি জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ আজাদুর রহমান খান, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হেদায়েতুল ইসলাম সোহেল, জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মোঃ এনামুল হক সাজু, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট মোঃ আলাউদ্দিন খান, নলছিটি উপজেলা বিএনপির সভাপতি আনিসুর রহমান খান হেলাল, সহ-সভাপতি এনায়েত করিম মিশু, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ সুজন খান প্রমুখ।

বক্তারা বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে স্বৈরাচার বিরোধী আন্দোলন সফল হয়েছে। আন্দোলনের ধারাবাহিকতা বজায় রেখে আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে রাজপথে সক্রিয় থাকার আহ্বান জানান নেতারা।

র‍্যালি ও সমাবেশে উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।