নুরুল আবছার নূরী,ফটিকছড়ি,চট্টগ্রাম:
৮ আগষ্ট শুক্রবার তারঁ নির্বাচনী এলাকা ফটিকছড়িতে দিনব্যাপী ব্যস্তময় সময় কাটিয়েছেন চট্টগ্রাম মহানগরী জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও আগামী সংসদ নির্বাচনে ফটিকছড়ি আসন থেকে এমপি প্রার্থী অধ্যক্ষ মোঃ নুরুল আমিন।
তিনি জুমার নামাজ আদায় করেন ফটিকছড়ি বাসষ্টেশন সংলগ্ন সুধণ্যা জামে মসজিদে। নামাজ শেষে তিনি ভুজপুর এলাকায় একটি সামাজিক (বিয়ের) অনুষ্ঠানে যোগ দেন।
তারপর বিকাল ৩ টায় আমার দেশের প্রতিনিধি সাংবাদিক আবু এখলাস ঝিনুকের বড় ভাইয়ের নামাজে জানাজায় অংশ নেন। জানাযা শেষে কেএমটেক এলাকায় এলাকাবাসী ও আগত মেহমানদের সাথে কুশল বিনিময় করেন।
সেখান থেকে পৌরসভা এলাকার খাজা গাউছিয়া মার্কেট ( আন্ডা মার্কেটের) পূর্ব পাশের গ্রামে গণ সংযোগ করেন এবং স্থানীয় মসজিদে আসরের নামাজ আদায় শেষে ঈদগাহের সামনে শ্রমিক কল্যাণ ফেডারেশনের নতুন অফিস উদ্বোধন করেন।
সেখান থেকে সরাসরি পাইন্দং ইউনিয়নের বৃন্দাবনহাট বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন। এসময় তার সাথে দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

