ঢাকাসোমবার , ১১ আগস্ট ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঘোড়াঘাট পৌর বিএনপি’র নতুন সদস্য ফরম ও নবায়নকৃতদের মাঝে রশিদ বিতরণ

admin
আগস্ট ১১, ২০২৫ ১২:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

ইমরান প্রধান, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাট পৌর বিএনপি’র সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে আজ স্থানীয় বিএনপি কার্যালয়ে নতুন সদস্য সংগ্রহ ও পুরনো সদস্যদের নবায়ন কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় নতুন সদস্যদের মাঝে ফরম বিতরণ এবং নবায়নকৃত সদস্যদের হাতে রশিদ তুলে দেওয়া হয়।

আজ সন্ধ্যা সাড়ে ৭ টায় পৌরসভার পুরাতন বাজার পাবলিক ক্লাবে তৃতীয় তলায় ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের সঞ্চালনায় ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন ।

এ সময় তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা যাকে কল্পনা করি এবং সাংসদ হিসেবে নির্বাচিত করতে পারি, জিয়া পরিবার ও বিএনপি থেকে অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন কে পূর্ণাঙ্গ মন্ত্রী দিবে আর দেশ স্বাধীনতার পরে দিনাজপুর-৬ আসন এই প্রথম মন্ত্রীত্বের স্বাদ পাবে। তিনি কিছু দিন পূর্বে আমাদের দায়িত্ব দিয়েছেন নতুন সদস্য ফরম ও নবায়নকৃতদের মাঝে রশিদ বিতরণ করতে। এই ধারাবাহিকতায় আমরা পৌর বিএনপি নেতা কর্মীরা প্রতিটি ওয়ার্ডে সদস্য ফরম ও নবায়ন ফরম বিতরণ করছি। বিএনপি একটি গণতান্ত্রিক ও জনবান্ধব দল। নতুন সদস্য গ্রহণ ও পুরনো সদস্যদের নবায়নের মাধ্যমে দলকে আরও শক্তিশালী করা হবে।

এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আল মামুন সরকার, ফরিদ আলম সহ ৫ নং বিএনপি সহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।