ঢাকাসোমবার , ২৫ আগস্ট ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় নতুন জেলা প্রশাসকের যোগদান

admin
আগস্ট ২৫, ২০২৫ ৫:২১ অপরাহ্ণ
Link Copied!

মো: তৌহিদ উদ্দিন শেখ খুলনা বিভাগীয় প্রতিনিধি :

খুলনার নতুন জেলা প্রশাসক মো: তৌফিকুর রহমান
খুলনার জেলা প্রশাসক হিসেবে নতুন করে দায়িত্ব পেয়েছেন মো: তৌফিকুর রহমান। আজ সোমবার (২৫ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।
মো: তৌফিকুর রহমান কুষ্টিয়ার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি একই জেলার দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছিলেন। তিনি ২৭তম বিসিএস ব্যাচের একজন কর্মকর্তা।
আমাদের কুষ্টিয়া সংবাদদাতার তথ্যমতে, জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে মো: তৌফিকুর রহমান স্থানীয় জনগণের কাছে সুনাম ও জনপ্রিয়তা অর্জন করেছিলেন।
খুলনায় দায়িত্ব গ্রহণের পর তাকে স্বাগত জানাতে স্থানীয় প্রশাসন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে আগ্রহ দেখা দিয়েছে। সুধীজনদের অভিমত নতুন জেলা প্রশাসক খুলনার সকল দ্বাপ্তরিক বিষয়ে গতিশীলতা আনবেন।