নুরুল আবছার নূরী
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা ভুজপুর থানার
দাঁতমারা ইউনিয়নের কৃতি সন্তান মোঃ নুরুল আলম তুরান সদ্য প্রকাশিত ৪৫তম বিসিএসের ফলাফলে বিসিএস (কৃষি) ক্যাডারের বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। মেধা ও পরিশ্রমের সমন্বয়ে অর্জিত এই সাফল্য তার পরিবার ও এলাকার মানুষের জন্য গর্বের বিষয় হয়ে দাঁড়িয়েছে ।
নুরুল আলম তুরান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। শিক্ষাজীবনে তিনি নিয়মিত, মনোযোগী ও অধ্যবসায়ী একজন ছাত্র হিসেবে পরিচিত ছিলেন। কৃষি খাতের গবেষণা ও উন্নয়নে কাজ করার স্বপ্ন থেকেই তিনি বিসিএসের মাধ্যমে বৈজ্ঞানিক কর্মকর্তা পদে অন্যান্য পদের ন্যায় আবেদন করেন। বর্তমানে তিনি পেট্রোবাংলায় কর্মরত আছেন।
নুরুল আলমের পিতা মোঃআবুল কালাম এশিয়া বিখ্যাত দাঁতমারা রাবার বাগানে কর্মরত। মা একজন গৃহীনি।
তার এই সাফল্য তাকে যেমন নতুন দায়িত্বের পথ দেখিয়েছে, তেমনি দাঁতমারা ইউনিয়নের তরুণ প্রজন্মের জন্যও হয়ে উঠেছে অনুপ্রেরণার উৎস। পরিবার, শিক্ষক এবং শুভানুধ্যায়ীরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।

