মাসুদুর রহমান
জেলা প্রতিনিধি, দিনাজপুর:
বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম-এর সঙ্গে দিনাজপুর জেলা বেকারী মালিক সমিতির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ভবনের চতুর্থ তলায় অবস্থিত মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। দিনাজপুর জেলা বেকারী মালিক সমিতির আয়োজনে অনুষ্ঠিত সভায় বেকারী শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা বেকারী মালিক সমিতির সভাপতি মোঃ সাইফুল্লাহ (হৃদয় বেকারী) এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শামীম শেখ (মাসুম বেকারী)।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর সদর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম। তিনি বলেন, বেকারী শিল্প দেশের খাদ্য নিরাপত্তা ও কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ খাতের টেকসই উন্নয়নে সরকারিভাবে সহযোগিতা ও নীতিগত সংস্কার প্রয়োজন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আলহাজ্ব আবু বক্কর সিদ্দিকী, সিনিয়র সহ-সভাপতি আক্তারুজ্জামান জুয়েল এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল।
এছাড়াও উপস্থিত ছিলেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক মোকাররম হোসেন, মোস্তফা কামাল মিলন, মঞ্জুর মুর্শেদ সুমনসহ জেলার বিভিন্ন বেকারী মালিক ও ব্যবসায়ীরা।
সভায় বক্তারা কাঁচামালের মূল্যবৃদ্ধি, বিদ্যুৎ কর ও লাইসেন্স জটিলতাসহ বেকারী শিল্পের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। সৈয়দ জাহাঙ্গীর আলম নির্বাচিত হলে এসব সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখার আশ্বাস দেন।

