নিজস্ব প্রতিবেদক:
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনা করেছেন কিশোরগঞ্জ জেলা কৃষক দলের আহবায়ক, কেন্দ্রীয় কৃষক দলের সহ- সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক এডভোকেট মাজহারুল ইসলাম মাজহার।
মঙ্গলবার (২৪ মার্চ ) দুপুরে হোসেনপুর বাজারের মিষ্টিপট্টি চৌরাস্তায় অবস্থিত উপজেলা কৃষক দলের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি উপজেলা চেয়ারম্যান পদে আনুষ্ঠানিক ভাবে নিজের প্রার্থীতা ঘোষণা করেন। তিনি বলেন, ইতিপূর্বে তিনি হোসেনপুর মহিলা কলেজ প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা পালন করেন। এছাড়া অন্যান্য সমাজকল্যাণ মূলক কর্মকান্ডে নিজেকে সম্পৃক্ত রেখে আদর্শ সমাজ গঠনে জনগণকে সঙ্গে নিয়ে মাঠ পর্যায়ে নিরলসভাবে কাজ করছেন। এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, আল্লাহর রহমতে ও সকলের সহযোগিতা ও দোয়ায় তিনি হোসেনপুর উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত হলে উপজেলার ছয়টি ইউনিয়নের সার্বিক উন্নয়নসহ বিভিন্ন সেক্টরের ঘুষ,দূর্নীতি,মাদক ইত্যাদি নির্মুলে কার্যকরি উদ্যোগ গ্রহণ কল্পে সক্রিয় ভূমিকা পালন করবেন। এজন্য তিনি সংবাদকর্মীসহ সবার সহযোগিতা, সমর্থন ও দোয়া কামনা করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, হোসেনপুর উপজেলা কৃষকদলের সভাপতি আব্দুস সালামসহ বিভিন্ন ইউনিয়নের কৃষক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতাকর্মী,
গন্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকন্ট্রিক মিডিয়ায় কর্মরত স্থানীয় সাংবাদিক বৃন্দ।

