ঢাকারবিবার , ৫ এপ্রিল ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

জ্বালানি তেল সুষ্ঠুভাবে বন্টন এবং পাম্পে কোন রাজনৈতিক প্রভাব চলবে না ঝিনাইদহ -৩ আসনের এমপি

admin
এপ্রিল ৫, ২০২৬ ৪:৪৬ অপরাহ্ণ
Link Copied!

সৌভিক পোদ্দার, ঝিনাইদহ জেলা প্রতিনিধি
০৪.০৪.২০২৬
বর্তমান জ্বালানি সংকট পরিস্থিতিতে তেলের সুষ্ঠু বণ্টন নিশ্চিত এবং জনদুর্ভোগ লাঘবে ঝিনাইদহের কোটচাঁদপুরে এক উচ্চপর্যায়ের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে তেল বিক্রিতে যেকোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ বা পক্ষপাতিত্বের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে।

বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে ঝিনাইদহ-৩ (তিন) আসনের সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমান বলেন, “জ্বালানি তেলের সংকট একটি বৈশ্বিক সমস্যা। এই সংকটকালীন সময়ে কোনো পাম্পে রাজনৈতিক প্রভাব খাটানো বরদাশত করা হবে না। কোটচাঁদপুরের প্রতিটি মানুষ যাতে সমানভাবে এবং ন্যায্যমূল্যে তেল পায়, তা নিশ্চিত করতে হবে।” তিনি পাম্প মালিকদের উদ্দেশ্যে বলেন, জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সরবরাহ স্বাভাবিক রাখতে হবে, যাতে কোনো কৃত্রিম সংকট সৃষ্টি না হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এনামুল হাসান সভায় জানান, পাম্পগুলোতে শৃঙ্খলা বজায় রাখতে এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মনিটরিং করা হবে। কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলার অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি সংসদ সদস্যকে আশ্বস্ত করেন।

বৈঠকে রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে এলাকার সংকট নিরসনে বিভিন্ন দলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন, কোটচাঁদপুর পুলিশ সার্কেল সায়েম রহমান,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুয়াবিয়া হুসাইন, পৌর আমীর মুহাদ্দিস আব্দুল কাইয়ুম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক লিয়াকত আলী এবং পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র সালাউদ্দিন বুলবুল সিডলসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।উপজেলার টোটন ফিলিং স্টেশন, বেলী ফিলিং স্টেশন ও কোটচাঁদপুর ফিলিং স্টেশনের মালিক ও প্রতিনিধিগণ।

পাম্প মালিকরা বর্তমান মজুত ও সরবরাহ পরিস্থিতি সম্পর্কে সভায় বিস্তারিত তুলে ধরেন। প্রশাসন, জনপ্রতিনিধি এবং ব্যবসায়ীদের এই সমন্বিত উদ্যোগের ফলে কোটচাঁদপুরে তেলের বাজারে স্থিতিশীলতা ফিরবে এবং সাধারণ ক্রেতা ও কৃষকদের ভোগান্তি দ্রুত নিরসন হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন।