ঢাকাসোমবার , ১৩ এপ্রিল ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

১নং ওয়ার্ডবাসীর ভালোবাসায় সিক্ত মেম্বার পদপ্রার্থী মোঃ গোলাম রব্বানী: জানালেন নববর্ষের শুভেচ্ছা

admin
এপ্রিল ১৩, ২০২৬ ৩:০৬ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক

​আসন্ন ৩ নং নৈহাটি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ১ নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষের ভালোবাসায় সিক্ত হচ্ছেন মেম্বার পদপ্রার্থী মোঃ গোলাম রব্বানী। নতুন বছরের আগমন উপলক্ষে তিনি তার নির্বাচনী এলাকার সকল সাধারণ মানুষ ও শুভানুধ্যায়ীদের জানিয়েছেন আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
​উদ্যমী সমাজসেবক ও গরিব-দুঃখী মানুষের বন্ধু হিসেবে পরিচিত মোঃ গোলাম রব্বানী ১ নং ওয়ার্ডের প্রতিটি পাড়া-মহল্লায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এ সময় তিনি সাধারণ মানুষের অভাব-অভিযোগ শোনেন এবং নির্বাচিত হলে ১ নং ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন।
​নববর্ষের শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “নতুন বছর আমাদের সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ ও সমৃদ্ধি। আমি আপনাদেরই সন্তান, আপনাদের দোয়া ও সমর্থন নিয়ে ১ নং ওয়ার্ডবাসীর সেবা করতে চাই।” এলাকাবাসী জানায়, গোলাম রব্বানী দীর্ঘ দিন ধরে এলাকার মানুষের সুখে-দুখে পাশে আছেন, তাই আসন্ন নির্বাচনে তাকে মেম্বার হিসেবে দেখতে চায় তারা।