নারায়ণগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের গজারিয়ায় বিভিন্ন সময় উপজেলায় একাধিক ইউনিয়ন এলাকায় আধিপত্য বিস্তার ও সন্ত্রাসী চাঁদাবাজি মাদক দ্রব্য পাচার ডাকাতি ছিনতাই দখল সহ নানাবিধ অপরাধ মূলক ঘটনা ঘটে। প্রকাশে সামান্য কিছু ব্যাপার নিয়ে দেশীয় অস্ত্র নিয়ে হামলা সহ বড় ধরনের সংঘর্ষে লিপ্ত হয় সন্ত্রাসী কায়দায়। পুলিশ র্যাব ডিবি পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে গজারিয়ায়।
বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার, চাঞ্চল্যকর হত্যা এবং বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার এবং গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেফতারের মাধ্যমে র্যাব ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।
ধারাবাহি কতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিএসসি এর আভিযানিক দল গত রোববার ২৫ রমজান ( ১৫ মার্চ ২০২৬) ইং তারিখ রাত ০৮.৩০ ঘটিকায় মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানাধীন
মেঘনা নদী সংলগ্ন চৌদ্দ কাউনিয়া লঞ্চ ঘাটের পশ্চিম পাশ হতে ১ টি শটগানসহ ১১ রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়।
ঘটনা পর্যালোচনায় জানা যায়, নারায়ণগঞ্জ র্যাব-১১, সিপিএসসি এর রাত্রীকালীন টহল টিম ১৫/০৩/২০২৬ তারিখ মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানা এলাকায় টহল ডিউটি করাকালে গোপন সূত্রে সংবাদ পান যে, গজারিয়া থানাধীন মেঘনা নদী সংলগ্ন চৌদ্দ কাউনিয়া লঞ্চ ঘাটের পশ্চিম পাশে ঝোপঝাড়ের মধ্যে ১টি সন্দেহজনক শপিং ব্যাগ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে । টহল টিম তাৎক্ষনিক বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশীর নিয়ম পালন পূর্বক ১৫/০৩/২০২৬ তারিখ রাত ০৮.৩০ ঘটিকার সময় উক্ত স্থান হতে ব্যাগটি উদ্ধার করে। পরবর্তীতে ব্যাগটি খুলে ব্যাগের ভিতরে ১ টি শটগান ও ১১ রাউন্ড গুলি পেয়ে জব্দতালিকা মূলে উদ্ধার করে। উদ্ধারকৃত আলামত এর বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-১১ এর অস্ত্র ও মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে আইনগত পদক্ষেপ গ্রহনে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে বলে জানা যায় ।

