নুরুল আবছার নূরী
আমি আর কতকাল তোমার অপেক্ষায় থাকবো?
বুকের ভেতর জমে থাকা ঝড় যদি একবার উঠে দাঁড়ায়,
তবে কাগজও কেঁপে উঠবে, কলমও কাঁদবে শব্দের জ্বালায়।
আমার ভাবনাকে বেঁধো না, তাকে উড়তে দাও—
তাকে ছুঁতে দাও সেই আকাশ, যেখানে বেদনা আর স্বপ্ন মিলে যায়।
আমাকে কলম চালাতে দাও—
এই কলমই তো আমার মুক্তি, আমার প্রতিবাদ, আমার ভালোবাসা।
নিঃশব্দের দীর্ঘ সময় পেরিয়ে আজ আমি লিখতে চাই,
যা বলিনি মুখে, তা ঝরে পড়ুক কালি হয়ে—
চিরচেনা এই পৃথিবীর বুকে রেখে যাক আমার অশান্তির দাগ,
যেখানে লেখা থাকবে— আমি আর নই নীরব।

