ঢাকাসোমবার , ৩ নভেম্বর ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

হোসেনপুর প্রেসক্লাবের নবগঠিত কমিটি নিয়ে উপজেলা বিএনপির আহ্বায়কের তীব্র নিন্দা ও প্রতিবাদ

admin
নভেম্বর ৩, ২০২৫ ৮:১৮ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার হোসেনপুর প্রেসক্লাবের নবগঠিত কমিটি গঠনে ক্ষোভ ও নিন্দা জানিয়েছে হোসেনপুর উপজেলা বিএনপির আহবায়ক। দলটির আহ্বায়কের পক্ষ থেকে বলা হয়েছে, এটি মূলধারার সাংবাদিকদের অবজ্ঞা করে, অবৈধভাবে দখলের উদ্দেশ্যে গঠিত একটি কমিটি। সোমবার(৩ নভেম্বর ) উপজেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম মবিন স্বাক্ষরিত এক বিবৃতিতে উল্লেখ করা হয়, সম্প্রতি কিছু সুবিধাবাদী ও অসাধু সাংবাদিক পরিচয়ধারী ব্যক্তি হোসেনপুর প্রেসক্লাবের নামে অনিয়মিতভাবে একটি নতুন কমিটি ঘোষণা করেছে। এই কমিটির অধিকাংশ সদস্য কখনো প্রেসক্লাবের নিয়মিত সদস্য ছিলেন না বলে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ জানানো হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, মূলধারার সিনিয়র সাংবাদিকদের সম্মতি ছাড়াই তাদের নাম নতুন কমিটিতে যুক্ত করা হয়েছে, যা স্বৈরাচারী মনোভাব, মানবাধিকার লঙ্ঘন এবং মত প্রকাশের স্বাধীনতার পরিপন্থী।
হোসেনপুর উপজেলা বিএনপি অবিলম্বে এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডের অবসান ঘটিয়ে প্রকৃত সাংবাদিকদের ঐক্য, মর্যাদা ও অধিকার রক্ষার আহ্বান জানিয়েছে।