মো: তৌহিদ উদ্দিন শেখ খুলনা বিভাগীয় প্রতিনিধি:
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি বাগেরহাট ইউনিটের কার্যনির্বাহী কমিটির নির্বাচন–২০২৫-এ সেক্রেটারি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক যুব প্রধান ও কার্যনির্বাহী কমিটির সদস্য, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান। তিনি ব্যালট নম্বর–০১ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
১৯৮৪ সালে যুব রেডক্রসের সঙ্গে মোঃ কামরুজ্জামানের মানবিক পথচলা শুরু হয়। ১৯৯৭ থেকে ২০০০ সাল পর্যন্ত তিনি যুব প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে সিবিডিবি স্কাউট উপদল নেতা হিসেবে দায়িত্ব পালন করেন এবং ২০০১ সালে বাগেরহাট রেডক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী কমিটির সদস্য হন। বর্তমানে তিনি বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
৮০-এর দশক থেকেই তিনি উপকূলীয় জেলা বাগেরহাটে আত্মমানবতার সেবায় নিজেকে নিয়োজিত করেছেন। ১৯৮৮ ও ১৯৯৮ সালের ভয়াবহ বন্যা, ২০০৭ সালের সিডর, ২০০৮ সালের নার্গিস, ২০০৯ সালের আইলাসহ, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে তিনি বাগেরহাটের অসহায় মানুষের পাশে ছিলেন।
আসন্ন নির্বাচনে আজীবন সদস্যদের মূল্যবান ভোট ও দোয়া কামনা করেছেন মোঃ কামরুজ্জামান।
উল্লেখ্য, ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২০ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার, বাগেরহাট রেডক্রিসেন্ট ইউনিট ভবনে। সময় নির্ধারণ করা হয়েছে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ চলবে।

