নিকলী ( কিশোরগঞ্জ ) প্রতিনিধি হেলাল
কিশোরগঞ্জের নিকলী উপজেলায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের লক্ষ্যে নিকলী মডেল প্রেসক্লাব নামে ১৫ সদস্য বিশিষ্ট নতুন প্রেসক্লাবের কার্যকরী কমিটি গঠন করা হয়।এতে দৈনিক ইনকিলাবের উপজেলা সংবাদদাতা মোঃ হেলাল উদ্দিন সভাপতি ও দৈনিক আমার দেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি হিমেল আহমেদ সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক যায় যায় দিনের সাজেদুল হক নাঈমকে মনোনীত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে ফুটভিলেজ অভিজাত রেষ্টুরেন্টে অনুষ্ঠিত সভায় এ উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে সর্বসম্মতিক্রমে দুই বছর মেয়াদি কন্ঠ ভোটের মাধ্যমে প্রেসক্লাবের কমিটি গঠন করা হয়।উক্ত কমিটির সিনিয়র সহ-সভাপতি আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার মোহাম্মদ আলী সহ সভাপতি স্থানীয় দৈনিক আজকের দেশের মো: নুরুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক দৈনিক বিজনেস ফাইলের মো: খাইরুল ইসলাম, সহ সাংগঠনিক দৈনিক জনবাণীর দিনার, কোষাধ্যক্ষ বাংলা বাজারের মো: ইসমত, দপ্তর সম্পাদক স্থানীয় দৈনিক আমার সংবাদের রেদুয়ানুল হক শাওন,প্রচার সম্পাদক দৈনিক সরে জমিনের আমিনুল ইসলামকে নির্বাচিত করা হয়। সদস্য পদে আজকের খবরের দিদারুল আলম, মানবাধিকার কর্মী মো: সাইফুল ইসলাম ও আল আমিনকে মনোনীত করা হয় প্রমুখ।

