মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর বালিয়াকান্দিতে জাতীয় দৈনিক জনবাণী পত্রিকার ৩৫ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারী) বেলা ১১টায় বালিয়াকান্দি উপজেলা কৃষি অফিসের সভাকক্ষে জাতীয়, দৈনিক জনবাণী’র উপজেলা প্রতিনিধি জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও সাংবাদিক গোলাম মর্তবা রিজুর সঞ্চালনায় দৈনিক জনবাণী পত্রিকার ৩৫ তম বর্ষপুর্তি উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বালিয়াকান্দি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা জেসমিন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বালিয়াকান্দি থানার সাব ইন্সপেক্টর অমল কুমার, দৈনিক ইত্তেফাক পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ মাহফুজুর রহমান, বালিয়াকান্দি উপজেলা প্রসক্লাবের সভাপতি ও সমকাল এর উপজেলা প্রতিনিধি মোঃ সোহেল মিয়া, উপজেলা রিপোর্টাস ক্লাবের সভাপতি সনজিৎ কুমার দাস, সাধারণ সম্পাদক ও আমাদের সময় পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ সোহেল রানা, বালিয়াকান্দি প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক বায়ান্ন পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আমিরুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক ও আমার দেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ পারভেজ মিয়া, দৈনিক ইত্তেফাক পত্রিকার উপজেলা প্রতিনিধি তনু সিকদার সবুজ, জনতার আদালত পত্রিকার ভ্রাম্যমান প্রতিনিধি ইমদাদুল হক রানা, সোহেল খান, মেহেদী হাসান মাসুদ, তালাশ বিডি’র প্রতিনিধি জাকির হোসেন পাটোয়ারী, বাংলাদেশ সমাচারের জেলা প্রতিনিধি ওয়াজেদ আলী, সকালের সময়ের জেলা প্রতিনিধি সমীর কান্তি বিশ্বাস, কালবেলা’র উপজেলা প্রতিনিধি রিয়াদ হোসেন, দৈনিক ঘোষণা’র জেলা প্রতিনিধি মোঃ মিজানুর রহমান সহ রাজবাড়ী জেলায় কর্মরত সংবাদকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দৈনিক জনবাণী দীর্ঘ ৩৫ বছর ধরে পাঠকের আস্থা ও বিশ্বাস অর্জন করেছে। দৈনিক জনবাণী পেশাদারিত্ব ও নৈতিকতার সঙ্গে সংবাদ পরিবেশন করে যাচ্ছে। গণতন্ত্র, মানবাধিকার এবং জনস্বার্থে সাহসী ভূমিকা পালনের জন্য পত্রিকাটির অবদান প্রশংসনীয়। ভবিষ্যতেও দেশ ও মানুষের পক্ষে দায়িত্বশীল সাংবাদিকতা অব্যাহত রাখবে এমন প্রত্যাশা করেন তারা।

