নুরুল আবছার নূরী
সাংবাদিক যদি কোনো রাজনৈতিক দলের পরিচয়ে সাংবাদিকতা করেন, তবে সেটি আর প্রকৃত সাংবাদিকতা থাকে না। সাংবাদিকতার মূল শক্তি হলো *”নিরপেক্ষতা ও সত্যনিষ্ঠা”। কোনো দলের বা গোষ্ঠীর স্বার্থে কাজ করলে সাংবাদিক নিজের বিশ্বাসযোগ্যতা হারান, আর হারিয়ে ফেলেন সমাজ ও পাঠকের আস্থা।
সাংবাদিকতা কোনো দল বা মতের নয়—এটি *”দেশ, জাতি ও মানবতার কল্যাণে*” পরিচালিত এক মহৎ পেশা। জাতির চতুর্থ স্তম্ভ হিসেবে সাংবাদিকের দায়িত্ব হচ্ছে সত্য তুলে ধরা, অন্যায়ের বিরুদ্ধে নির্ভয়ে লিখা, এবং জাতির কল্যাণে কলমকে ব্যবহার করা।
সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়ানোই একজন সাংবাদিকের প্রকৃত পরিচয়। তাই সাংবাদিককে সর্বদা নিরপেক্ষ মনোভাব ও নির্মোহ দৃষ্টিতে ঘটনাকে দেখা উচিত, যাতে তার লেখায় ফুটে ওঠে সত্যের দীপ্তি এবং জাতির কল্যাণের আহ্বান।
মোঃ শাহজাহান বাশার
সাংবাদিক ও কলামিস্ট

