মো: তৌহিদ উদ্দিন শেখ খুলনা বিভাগীয় প্রতিনিধি:
খুলনার আড়ংঘাটা থানার শলুয়া বাজার এলাকায় সাংবাদিক এমদাদুল হক মিলন কে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে।
তিনি আড়ংঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাক । ১৮ ই ডিসেম্বর রাত আনুমানিক ৯টার দিকে এ ঘটনা ঘটে।
এমদাদুল হক মিলন ডুমুরিয়া শলুয়া বাজারের বজলু রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, শলুয়া এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তদের হামলায় । এক সাংবাদিক নিহত সঙ্গী গুলিবিদ্ধ আহত, তবে কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এ ঘটনা একজন প্রত্যক্ষদর্শী জানান আড়ংঘাটা বাজারে অবস্থান করছিলেন ইমদাদুল হক মিলন এ সময় দুইটি মোটরসাইকেলে চারজন সন্ত্রাসী হেলমেট পরিহিত অবস্থায় এসে,হাত দিয়ে ইশারা করে মানুষদের সরে যেতে বলে, ও সাথে সাথে এলোপাতাড়ি গুলি ছোড়ে এ সময় সাংবাদিক ইমদাদুল হক মাথায় গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন স্থানীয়রা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সাংবাদিক এমদাদুল হক মিলন কে মৃত ঘোষণা করেন এবং অপর সঙ্গী পশু চিকিৎসক দেবাশীষ মাথায় গুলিবিদ্ধ হন গুরুত্বর জখম দেবাশীষ খুলনা সিটি মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। হত্যাকাণ্ডে স্থানীয় সাধারণ মানুষ ও সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে। দ্রুত তদন্ত শেষ করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দ।
খবর পেয়ে আড়ংঘাটা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছে।
পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জোর প্রচেষ্ট চালিয়ে যাচ্ছেন।

