ঢাকামঙ্গলবার , ২৭ জানুয়ারি ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় জাতীয় সাংবাদিক সংস্থার মহাসচিবের আগমন ও আলোচনা সভা

admin
জানুয়ারি ২৭, ২০২৬ ১১:১৩ অপরাহ্ণ
Link Copied!

মোঃ আবদুল আউয়াল সরকার,

কুমিল্লা থেকে:

সকল সাংবাদিকের আস্থা  জাতীয় সাংবাদিক সংস্থা। তারই ধারাবাহিকতায় জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব দৈনিক এই আমার দেশ পত্রিকার উপদেষ্টা সম্পাদক সাংবাদিক মোঃ আলমগীর গনি কুমিল্লায় সংগঠনের সদস্যদের সাথে সাংগঠনিক বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২৭ জানুয়ারি সোমবার ২০২৬ খ্রিঃ) সন্ধায় কুমিল্লা মহানগরীর ঝাউতলা জামানস ওয়ালিদাহ প্যালেসের নিচতলায় এই সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, 
জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সম্পাদক দৈনিক মুখপাত্র পত্রিকার মফস্বল সহ সম্পাদক মেহেদী হাসান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্বাহী সদস্য দৈনিক আজকের দর্পন, ডেইলি ফাইন্যান্সিয়াল পোস্ট পত্রিকার জেলা প্রতিনিধি মোঃরবিউল বাশার খাঁন, 
কুমিল্লা বিভাগীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ জয়নাল আবেদীন জয়,
কুমিল্লা জেলা কমিটির সহ সভাপতি দৈনিক আমার প্রানের বাংলাদেশ পত্রিকার সহ সম্পাদক মোঃ আবদুল আউয়াল সরকার।

এসময় সংগঠনের মহাসচিব মোঃ আলমগীর গনি বলেন,
সাংবাদিকতার বিকাশ, সংগঠনের ঐক্য ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
সাংবাদিকতা একটি মহান পেশা। এই পেশায় দায়িত্ব অনেক, এখানে ভুল করার কোন সুযোগ নেই। দায়িত্ব পালনের জন্য একজন সাংবাদিককে হতে হয় সৎসাহসী ও নৈতিকতার প্রতীক। একজন আদর্শ সাংবাদিকের একমাত্র দায়িত্ব হচ্ছে দেশ ও জনগণের কথা তুলে ধরা। সাধারণ মানুষের দুঃখ-কষ্ট, অব্যবস্থাপনা, দুর্নীতি, কিংবা শাসকের জবাবদিহিতা—এই সব কিছুই সাহসিকতার সঙ্গে তুলে ধরতে হবে।