ঢাকাশনিবার , ১১ এপ্রিল ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

দীঘিনালায় বৈসু উপলক্ষে ত্রিপুরা ঐক্য পরিষদের বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

admin
এপ্রিল ১১, ২০২৬ ১০:১৪ অপরাহ্ণ
Link Copied!

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি।
বৈসু উৎসব উপলক্ষে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ত্রিপুরা ঐক্য পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সকাল ১০টায় উপজেলার বোয়ালখালী বাজার থেকে র‌্যালিটি শুরু হয়ে উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র‌্যালিতে ত্রিপুরা সম্প্রদায়ের নারী-পুরুষ ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে অংশগ্রহণ করেন।
র‌্যালি শেষে পরিবেশিত হয় ত্রিপুরা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী গরিয়াল নৃত্য, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। পরবর্তীতে এক সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে ত্রিপুরা ঐক্য পরিষদের আহ্বায়ক অনিল ত্রিপুরা উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি এর সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
বৈসু উপলক্ষে আয়োজিত এ র‌্যালিকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।