নুরুল আবছার নূরী
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের টিলা পাড়া নামক স্থানে অবৈধভাবে মাটি কাটার অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হয়।
১৬ মার্চ শনিবার বিকেল ৪টায় পাইন্দং ইউনিয়নের টিলা পাড়া নামক এলাকায় মোঃ ইউনুছ নামের এক ব্যক্তিকে অবৈধভাবে মাটি কাটার অপরাধ স্বীকার করায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদ মোহাম্মদ ইব্রাহিম। তিনি বলেন পরিবেশ ও জনস্বার্থ মাটি কাটা বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

